ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত বাগাতিপাড়ায় ফ্ল্যাটে চুরি, সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার খোয়া বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৬:৩৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

RU News

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ

এম এম মামুনঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বহিষ্কার, সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একই সঙ্গে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বিভাগের অধ্যাপক আল-আল মামুন বলেন, জুলাইয়ের পর এমন ঘটনার মুখোমুখি হতে হবে, তা তাঁরা আশা করেননি। তাঁর অভিযোগ, হামলার আগে দুই পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে মারধরের হুমকি দিয়ে আসছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন গত দুই দিন প্রায় নিষ্ক্রিয় থাকায় সহিংসতার সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তাঁর ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সাংবাদিকেরা জনগণের চোখ ও কান হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতার স্বাধীন পরিবেশ নিশ্চিত না হলে দেশ আবার অন্ধকারের দিকে যেতে পারে।

অধ্যাপক মশিহুর রহমান বলেন, শিক্ষকতার তিন দশকে সাংবাদিকদের ওপর এমন হামলা তিনি দেখেননি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তিনি হামলাকারীদের বিরুদ্ধে মামলা করে ফৌজদারি আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। একই সঙ্গে অপরাধ প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিলসহ বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সংস্কারের পরিবর্তে বিভিন্ন স্থানে হামলা ও দখলের ঘটনা ঘটছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তারই ধারাবাহিকতা বলে মন্তব্য করেন তিনি।

বিভাগের সভাপতি মোজাম্মেল হোসেন বকুল বলেন, শিক্ষার্থীরা যখন হামলায় আহত হয়ে কষ্ট পাচ্ছেন, তখন তাঁদের মানববন্ধনে দাঁড়াতে হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে ওইদিন বিভাগের ক্লাস বর্জন করা হয়েছে। পরবর্তী করণীয় নির্ধারণে একাডেমিক কমিটির সভাও আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।

বিভাগের শিক্ষার্থী ফারজানা তন্বি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে। প্রশাসন দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে তাদের পদত্যাগ করা উচিত।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ইরফান তামিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক দীন ইসলামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু সালেহ শোয়েব।

এর আগে রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ প্রায় ১০ জন আহত হন।

আহত সাংবাদিকেরা হলেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ

আপডেট সময় : ০৬:৩৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬