ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী পুতুল

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ১১:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩১৮ বার পড়া হয়েছে

Bagatipara

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী পুতুল

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। এ সময় ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন প্রতিমন্ত্রী।

রোগীরা ঠিকমতো চিকিৎসা ও ওষুধ পাচ্ছেন কি না, চিকিৎসক-নার্সদের সেবার মান এবং হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েও খোঁজ নেন তিনি। রোগীদের কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কি না, সে বিষয়েও তাদের সঙ্গে কথা বলেন ফারজানা শারমিন পুতুল।

পরিদর্শন শেষে হাসপাতালের স্বাস্থ্যগাথা হলরুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

সভায় প্রতিমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হকের মাধ্যমে হাসপাতালের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো ইতোমধ্যে জেনেছেন। হাসপাতালের যেসব সমস্যা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হবে।

এর আগে প্রতিমন্ত্রী বাগাতিপাড়া উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি অনুদানের চেক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত সরকারি অর্থের চেক এবং সেলাই মেশিন বিতরণ করেন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।

দিনের শেষ কর্মসূচিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদ হাসান, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নেকবার হোসেন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান এবং ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা উপস্থিত ছিলেন।

September 14, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী পুতুল

আপডেট সময় : ১১:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬