উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি
- আপডেট সময় : ০৯:২১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে

উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করেন না বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
সানজিদা ইয়াসমিন তুলি বলেন, উন্নয়নের প্রশ্নে কারও রক্তচক্ষুকে আমি ভয় করি না। ফ্যাসিস্ট সরকারের সময় রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছি। ইডেন কলেজ ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই।
পথসভায় তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে কোনো ধরনের চাপ বা বাধাকে ভয় পাওয়া হবে না।
পথসভায় উপস্থিত ছিলেন সমাজসেবক বকুল মণ্ডল, যুবদল নেতা তানজির হোসেন লিটু, উপজেলা মহিলা দলের নেত্রী মাসুরা আক্তার তিশা, ঈশ্বরদী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার আলী ইমনসহ স্থানীয় নেতাকর্মীরা।























