ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা

ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

Jhinaigati (sherpur) news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে বালু ও পাথর উত্তোলন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন হাজারো নিম্নআয়ের শ্রমিক। শিল্প-কারখানাবিহীন এ উপজেলায় বিকল্প কর্মসংস্থানের সুযোগ কম থাকায় শ্রমিক পরিবারগুলোতে দেখা দিয়েছে চরম অর্থনৈতিক সংকট।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহারশি ও সোমেশ্বরী নদীসহ বিভিন্ন ঝর্ণা, খাল ও নদী থেকে বৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে অতীতে হাজারো মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। ইজারার মাধ্যমে বালু উত্তোলন করে শ্রমিক, ট্রাকচালক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা জীবিকা নির্বাহ করতেন। তবে বিভিন্ন কারণে এসব বালুমহাল থেকে বালু উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিকরা। একই সঙ্গে পাথর উত্তোলনও বন্ধ থাকায় কর্মসংস্থানের সুযোগ আরও সংকুচিত হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বালু-পাথর উত্তোলনের কাজ বন্ধ থাকায় অনেকেই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কেউ কেউ কাজের সন্ধানে ঢাকাসহ বিভিন্ন এলাকায় চলে গেছেন। আবার অনেকে ঋণ করে সংসার চালাচ্ছেন।

একাধিক বালু শ্রমিক বলেন, তারা সরকারকে রয়্যালটি দিয়ে বৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। কাজ বন্ধ থাকায় এখন সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাদের দাবি, পরিবেশের ভারসাম্য ও সরকারি বিধিবিধান মেনে বৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হোক।

স্থানীয়দের অভিযোগ, কর্মসংস্থানের অভাবে সীমান্তবর্তী এলাকার কিছু বেকার শ্রমিক অবৈধভাবে গারো পাহাড় থেকে গাছ কাটাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন। ইতোমধ্যে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযানে অনেক শ্রমিককে জেল-জরিমানার মুখোমুখি হতে হয়েছে বলেও তারা জানান।

বালু ব্যবসায়ীরা জানান, এলাকাভিত্তিক ও বৈধভাবে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হলে শত শত শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি ট্রাক মালিক, চালক ও পরিবহন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও উপকৃত হবেন। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও গতি ফিরবে।

ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান বলেন, সরকারি বিধিবিধান অনুসরণ করে এ উপজেলা থেকে খনিজসম্পদ, বিশেষ করে পাথর ও বালু উত্তোলনের বিষয়টি বিবেচনা করা জরুরি। এর সঙ্গে নারী-পুরুষসহ হাজারো মানুষের আয়ের উৎস জড়িত। উত্তোলন বন্ধ থাকায় বেকার শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে।

পরিবেশবিদরা বলেন, হতদরিদ্র শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে নির্দিষ্ট ও বৈজ্ঞানিক পদ্ধতিতে বালু ও পাথর উত্তোলনের ব্যবস্থা করা যেতে পারে। এতে একদিকে শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে সরকারও রাজস্ব পাবে।

এলাকাবাসীর দাবি, প্রাকৃতিক পরিবেশ ও নদীর ভারসাম্য অক্ষুণ্ন রেখে সরকারি নিয়মকানুন মেনে বৈধভাবে বালু ও পাথর উত্তোলনের ব্যবস্থা করা হলে ঝিনাইগাতীর বেকার শ্রমিকদের কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

August 24, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার

আপডেট সময় : ০৯:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬