ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক

সিংড়ায় নৌকায় খড় নিয়ে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১৬৫ বার পড়া হয়েছে

Singra news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় নৌকায় খড় নিয়ে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় নৌকায় করে খড় কিনে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ আলী (৪৫) নামে এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ আলী উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে এবং পেশায় একজন খড় ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে চলনবিলের বিভিন্ন গ্রামের কৃষকরা সংরক্ষিত বোরো ধানের খড় বিক্রি করেন। এসব খড় কিনতে ব্যবসায়ীরা নৌকায় করে বিলের প্রত্যন্ত এলাকায় যান। সোমবার সকালে ফরহাদ আলী শহরবাড়ী এলাকা থেকে খড় কিনে নৌকায় করে নিজ এলাকায় ফিরছিলেন। পথে চলনবিলের ওপর দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তারের নিচ দিয়ে নৌকা পার হওয়ার সময় অসাবধানতাবশত তার হাতে থাকা বাঁশের লগি বৈদ্যুতিক তারে লেগে যায়। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে নৌকার ওপর লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে সিংড়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

August 17, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় নৌকায় খড় নিয়ে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ০২:৫৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬