ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

সিংড়ায় নৌকায় খড় নিয়ে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে

Singra news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় নৌকায় খড় নিয়ে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় নৌকায় করে খড় কিনে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ আলী (৪৫) নামে এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ আলী উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে এবং পেশায় একজন খড় ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে চলনবিলের বিভিন্ন গ্রামের কৃষকরা সংরক্ষিত বোরো ধানের খড় বিক্রি করেন। এসব খড় কিনতে ব্যবসায়ীরা নৌকায় করে বিলের প্রত্যন্ত এলাকায় যান। সোমবার সকালে ফরহাদ আলী শহরবাড়ী এলাকা থেকে খড় কিনে নৌকায় করে নিজ এলাকায় ফিরছিলেন। পথে চলনবিলের ওপর দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তারের নিচ দিয়ে নৌকা পার হওয়ার সময় অসাবধানতাবশত তার হাতে থাকা বাঁশের লগি বৈদ্যুতিক তারে লেগে যায়। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে নৌকার ওপর লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে সিংড়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় নৌকায় খড় নিয়ে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ০২:৫৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬