রাণীশংকৈলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- আপডেট সময় : ০৬:০০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১১০ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে আদিবাসী অফিস থেকে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, সিংরাই সরেন মানিক, জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন্দ্র নাথ রায়, থ্রাইভ রাণীশংকৈল ক্লাস্টারের প্রকল্প কর্মকর্তা আরফিনা আক্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, কবিরাজ মরমু, সুজন মরমুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিঠু বিশ্বাস, আওলাদ ও জোসেফসহ ইএসডিও, সিডিএ এবং বিভিন্ন আদিবাসী পরিবারের নারী-পুরুষ র্যালিতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
আলোচনা শেষে ৯ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রদান করা হয়।
পরে রাঙ্গাটুঙ্গী মাঠে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ফুটবল খেলার আয়োজন করা হয়।






















