ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ১৮৭ বার পড়া হয়েছে

Lalpur news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু

নাটোরের লালপুরে নানাবাড়িতে টিউবওয়েলের পানি নিষ্কাশনের ছোট ডোবায় পড়ে আরিয়ান আহমেদ রাফসান নামে ১ বছর ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিবনগর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আরিয়ান আহমেদ রাফসান উত্তর লালপুর গ্রামের মো. রাশিদুল ইসলাম ও মোছা. আয়েশা আক্তার উর্মীর ছেলে।

পুলিশ ও পারিবের সদস্যরা জানান, সূত্রে জানা যায়, আরিয়ান তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। রোববার দুপুরের খাবার খাওয়ার পর বাড়ির উঠানে খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশে টিউবওয়েলের পানি নিষ্কাশনের ছোট ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির মামী লিপি আক্তার টিউবওয়েলের পাশে গিয়ে পানির মধ্যে আরিয়ানকে দেখতে পান। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় একতি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানান ওসি শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু

আপডেট সময় : ১০:০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬