ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, পুষ্টি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ পঞ্চগড় সীমান্তে ৫৪ ঘণ্টার বেশি আটকে নারী-শিশুসহ ১০ জন, একাধিক পতাকা বৈঠকেও মেলেনি সমাধান শেরপুর সীমান্তে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৫টি ভারতীয় গরু উদ্ধার, চোরাকারবারিরা পালিয়ে গেছে পঞ্চগড়ে পুকুরে গোসলে নেমে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে লালপুরে ভুটভুটি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর গুরুতর আহত রামিসা হ/ত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃ/ত্যুদণ্ডে স্বস্তি সিংড়াজুড়ে ঠাকুরগাঁও সীমান্তে মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৫ বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে মানবেতর জীবন

নাটোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, পুষ্টি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, পুষ্টি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ

২০২৫-২৬ অর্থবছরের পার্টনার প্রকল্পের আওতায় কৃষি, পুষ্টি ও গ্রামীণ উন্নয়নে অংশীজনদের সমন্বয়ে আলোচনা সভা

নাটোরে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর সদরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান, পার্টনার প্রকল্পের রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ, নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহার আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জিরা পারভিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কংগ্রেসে বক্তারা পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ এবং নিরাপদ খাদ্য গ্রহণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও গ্রহণে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

বক্তারা আরও বলেন, কৃষি উৎপাদনের পাশাপাশি পুষ্টি নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের কার্যক্রম দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষি ও পুষ্টিকে একসঙ্গে এগিয়ে নিতে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাটোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, পুষ্টি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ

আপডেট সময় : ১০:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬