ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর

তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে ফোন উদ্ধার, উচ্ছ্বসিত ভুক্তভোগীরা

আধুনিক প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। হারানো ফোন ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর আড়াইটায় আরএমপির সদর দপ্তরের সভাকক্ষে সাইবার ক্রাইম ইউনিটের উদ্যোগে উদ্ধারকৃত মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

আরএমপি সূত্রে জানা যায়, মহানগরীর ১২টি থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) এর ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করে। উদ্ধারকৃত ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী থেকেই নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও উদ্ধার করা হয়েছে।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, হারানো মোবাইল ফোন ফিরে পাওয়া যেকোনো মানুষের জন্য আনন্দের বিষয়। পুলিশ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলেই উদ্ধার হওয়া ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সেবায় সবসময় আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের আর্থিক স্বার্থ ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

ফোন ফিরে পাওয়া ব্যক্তিরা আরএমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের ফলে শুধু হারানো মোবাইল ফোনই উদ্ধার হয়নি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসও আরও শক্তিশালী হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান, পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর

আপডেট সময় : ০৮:০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬