সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু
বসতঘরে বৈদ্যুতিক সকেট লাগানোর সময় দুর্ঘটনা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারুফ হোসেন ওই গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে।
গোমস্তাপুর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, মারুফ হোসেন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বসতঘরে বৈদ্যুতিক সকেট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।


















