ঢাকা ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৯:৪৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ১৭২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক

অস্ত্র, মাদক, গবাদিপশু ও বৈদেশিক মুদ্রাসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ; মানবপাচারের শিকার ১৩ জন উদ্ধার

সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়নের আওতায় গত এক বছরে বিভিন্ন অভিযান চালিয়ে প্রায় ৯৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য, অস্ত্র ও চোরাচালান পণ্য জব্দ করেছে। একই সঙ্গে মানবপাচারের সঙ্গে জড়িত এক ভারতীয় নাগরিককে আটক এবং ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।

বিজিবি ১৮ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৬ জন পুরুষ, ৫ জন নারী ও ২ জন শিশু।

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ৭টি বিদেশি ওয়ান শুটার গান, ২৫টি ম্যাগাজিন, ৭৫ রাউন্ড গুলি এবং ৫ হাজার ৩৫০টি শিসা গুলি।

জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৫ হাজার ৬২ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ১১১ বোতল বিদেশি মদ, ৩০ হাজার ১৯০ পিস ইয়াবা, ৬৩ কেজি গাঁজা, ১ লাখ ২ হাজার ১৭৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ২ লাখ ৫০ হাজার ৯২৩ পিস মেটাডক্সিন ট্যাবলেট, ১ লাখ ৮০ হাজার ৩৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪১ হাজার ৭২৬ পিস নেশাজাতীয় ইনজেকশন।

এছাড়া বিভিন্ন সময়ে প্রসাধনী সামগ্রী, ওষুধ, খাদ্যপণ্য, শাড়ি, লেহেঙ্গা, কাপড়, কম্বল, শাল, জিরা, ধান, চিনি, পেয়াঁজ, আপেল ও মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

চোরাইপথে আনা ২ হাজার ২৫৩টি গরু, ৫৩৩টি মহিষ ও ৩৪টি ছাগলও উদ্ধার করা হয়েছে। বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ২৪ হাজার ৬০২ মার্কিন ডলার, ৩ লাখ ২৩ হাজার ৯৫৫ ভারতীয় রুপি এবং ৩ হাজার ইন্দোনেশিয়ান রুপি।

বিজিবি সূত্র জানায়, রংপুর রিজিয়নের আওতায় চারটি সেক্টরের অধীনে ১৫টি ব্যাটালিয়ন ও একটি বর্ডার গার্ড হাসপাতাল রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এছাড়াও বিজিবি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। স্বাস্থ্যসেবা প্রদান, মেডিকেল ক্যাম্প আয়োজন, স্কুল-মাদরাসায় শিক্ষা উপকরণ বিতরণ ও আর্থিক সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে বাহিনীটি।

বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় উত্তর-পশ্চিম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি জ্বালানি তেল পাচার প্রতিরোধেও বাহিনীর তৎপরতা ছিল উল্লেখযোগ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক

আপডেট সময় : ০৯:৪৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬