সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
- আপডেট সময় : ১০:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ২৭৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
পঞ্চগড়ে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন মোসা. শুকরিয়া পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন সীমা শারমীন, ফাহমিদা সুলতানা এবং মোহন মিনজী।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে। সরকারের উদ্যোগে ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্মার্ট ও আধুনিক ভূমি সেবা কার্যক্রম চালু করা হচ্ছে বলেও জানানো হয়।
এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ফরহাদ হোসেন আজাদ। অন্যদিকে দেশব্যাপী এ মেলার ভার্চুয়াল উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।

May 17, 2026
পঞ্চগড়ে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com






















