ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী ৫ম ফটো এক্সিবিশন অনুষ্ঠিত সীতাকুণ্ডে রাতের আঁধারে গাছের মগডালে যুবক, আযান দিয়ে নামানো মুন্সীগঞ্জে সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে কাজ করতে গিয়ে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু ১৫ মে থেকে বাজারে আসছে নাটোরের আম, সময়সূচি ঘোষণা জেলা প্রশাসনের পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করল চীনা চিকিৎসক দল পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও বিক্ষোভ হরিপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণে অংশীজনদের নিয়ে আলোচনা সভা গাজীপুরে পোশাক কারখানায় আতঙ্ক, একসঙ্গে অসুস্থ ৩০ শ্রমিক রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত তীব্র পানি সংকটে মরুকরণের ঝুঁকিতে বরেন্দ্র অঞ্চল, মানা হচ্ছে না সরকারি বিধিনিষেধ

বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী ৫ম ফটো এক্সিবিশন অনুষ্ঠিত

বাউয়েট, কাদিরাবাদ:
  • আপডেট সময় : ০৭:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী ৫ম ফটো এক্সিবিশন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতা আয়োজন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ফটোগ্রাফি অ্যান্ড মিডিয়া ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ৫ম ফটো এক্সিবিশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত এ ফটো এক্সিবিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

তিনি ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং ফটো গ্যালারি ঘুরে দেখেন। এসময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও দক্ষতা প্রকাশের সুযোগ তৈরি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ফটোগ্রাফি অ্যান্ড মিডিয়া ক্লাবের কার্যক্রম আরও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের ফটো এক্সিবিশনে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের তোলা ৩০টি বাছাইকৃত ছবি প্রতিযোগিতার জন্য গ্যালারিতে স্থান পায়। এছাড়া ভিডিওগ্রাফি বিভাগে নির্বাচিত চারটি ভিডিওচিত্রও প্রদর্শিত হয়।

ফটোগ্রাফি সেগমেন্টে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ সরকার প্রথম, ইংরেজি বিভাগের স্নেহাশীষ ঘোষ দ্বিতীয় এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহেদী হাসান তন্ময় তৃতীয় স্থান অর্জন করেন।

ভিডিওগ্রাফি সেগমেন্টে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ আরাফাত রহমান প্রথম পুরস্কার লাভ করেন।

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ সরকার এবং ব্যবসায় প্রশাসন বিভাগের নিরঝি-রিদিতার সঞ্চালনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), ক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক মোখলেছুন্নাহার বেলী এবং ক্লাব সভাপতি ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী খালিদ বিন আজাদ।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে প্রাইজ মানি ও সনদপত্র বিতরণ করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী ৫ম ফটো এক্সিবিশন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬