ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার বাগাতিপাড়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিচে বছরের পর বছর জলাবদ্ধতা; ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি

সীতাকুণ্ডে রাতের আঁধারে গাছের মগডালে যুবক, আযান দিয়ে নামানো

সীতাকুণ্ড প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:১৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীতাকুণ্ডে রাতের আঁধারে গাছের মগডালে যুবক, আযান দিয়ে নামানো

গভীর রাতে যুবকের অদ্ভুত আচরণে চাঞ্চল্য; এলাকাজুড়ে কৌতূহল ও উদ্বেগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এক যুবকের অদ্ভুত আচরণ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গভীর রাতে হঠাৎ একটি গাছের মগডালে উঠে দীর্ঘ সময় অবস্থান করেন ওই যুবক। পরে মসজিদের মাইকে আযান দেওয়ার পর তিনি নিচে নেমে আসেন বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে যুবকটি গাছের অনেক উঁচুতে উঠে বসে পড়েন এবং দীর্ঘ সময় নিচে নামতে অস্বীকৃতি জানান। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে ভিড় করেন।

এলাকাবাসী বিভিন্নভাবে তাকে নিচে নামানোর চেষ্টা করলেও প্রথমদিকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে স্থানীয় কয়েকজন মসজিদের মাইকে আযান দেওয়ার উদ্যোগ নেন। আযানের শব্দ শোনার পর ধীরে ধীরে যুবকটি গাছ থেকে নিচে নেমে আসেন বলে জানা গেছে।

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। যুবকের এমন আচরণের পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

স্থানীয়দের ধারণা, মানসিক ভারসাম্যহীনতা বা অন্য কোনো ব্যক্তিগত কারণ থেকে এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীতাকুণ্ডে রাতের আঁধারে গাছের মগডালে যুবক, আযান দিয়ে নামানো

আপডেট সময় : ০২:১৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬