ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করতে আধুনিক কৃষি ব্যবস্থা, পুষ্টি নিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয় অনুষ্ঠানে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম ইন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

কংগ্রেস উপলক্ষে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, বিএনপি নেতা মাহমুদুল নবী পান্না বিশ্বাস ও এম আর বকুল মজুমদার প্রমুখ।

বক্তারা বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

তারা আরও বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে এবং কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের জন্য সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার করা প্রয়োজন।

উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় কংগ্রেসে সরকারি কর্মকর্তা, কৃষক-কৃষাণী, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, ইমাম, পুরোহিত, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬