ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জুয়েলারি ব্যবসায়ীর ওপর হা’মলা, স্বর্ণালংকার ও টাকা লুট; আটক ১ গোদাগাড়ীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর মান্দায় গো’বর ফেলা নিয়ে বিরোধ, লা’ঠির আ/ঘাতে আহত ১ মহাদেবপুরে ইটভাটা মালিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ রাণীশংকৈলে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড়ে বৃষ্টিতে টমেটোর ক্ষতি, দামে কিছুটা স্বস্তি কৃষকদের পবার টিসিবি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পণ্য পুড়ে ছাই রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু গুরুতর আহত রুহির চিকিৎসায় ইউএনও কার্যালয়ের সহায়তা, এগিয়ে আসার আহ্বান

জরিমানার টাকা নিজের অ্যাকাউন্টে, ট্রাফিক সার্জেন্ট প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ ১৪৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জরিমানার টাকা নিজের অ্যাকাউন্টে, ট্রাফিক সার্জেন্ট প্রত্যাহার

আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: জরিমানার টাকা নিজের অ্যাকাউন্টে, ট্রাফিক সার্জেন্ট প্রত্যাহার। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর অপরাধে আরোহীদেরকে করা জরিমানার টাকা নিজের মোবাইল ব্যাংকিং নম্বরে নেয়ার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে এক পুলিশ সার্জেন্টকে।

সোমবার (১৮এপ্রিল) ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রানীশংকৈল থানার ট্রাফিক সার্জেন্ট পিযুশকে প্রত্যাহার করে ঠাকুরগাঁও পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এর আগে গত ১৪ এপ্রিল রাতে ২০ জন ভুক্তভোগী রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতেই ট্রাফিক সার্জেন্ট পিযুশকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা যায়।

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলায় গত এক মাস ধরে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে নিয়মিত জরিমানা করে আসছেন সার্জেন্ট পিযুশ। কিন্তু সেই জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে তিনি মোবাইল ব্যাংকিং সেবা উপায় এর এক জন এজেন্টের মাধ্যমে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বরে জমা করে নিচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত ট্রাফিক সার্জেন্ট পিযুশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।

যে এজেন্টের মাধ্যমে তিনি নিজের মোবাইল অ্যাকাউন্টে টাকা জমা করতেন, সেই এজেন্ট বলেছেন, তিনি ট্রাফিক সার্জেন্টের নির্দেশেই তার মোবাইলে টাকা জমা করতেন। তবে এজেন্ট নিজের নাম প্রকাশ করতে রাজি হননি।

রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন বলেন, এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, রাণীসংকৈলের সার্কেল এসপি বিষয়টি তদন্ত করছেন। আমরা জেলায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালনার বিষয়টি নিশ্চিত করার জন্য যে অভিযান চালাচ্ছি তিনি এই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করেছেন। তাই তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জরিমানার টাকা নিজের অ্যাকাউন্টে, ট্রাফিক সার্জেন্ট প্রত্যাহার

আপডেট সময় : ০৩:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২