ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক পুঠিয়ায় কয়েলের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই রাণীশংকৈলে ভেজাল কীটনাশকে আম বাগানে বিপর্যয়, ক্ষতি প্রায় কোটি টাকা গুরুদাসপুরে ৭ বছরের শিশুকে আসামি করে মামলা, আদালতে জামিনে মুক্ত পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু জাতীয় জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর সাফল্য রাজশাহীর গ্রামীণ পথে লালে রঙিন কৃষ্ণচূড়া, মুগ্ধতা ছড়াচ্ছে প্রকৃতির রূপ লালপুরে অভিনব কায়দায় মিটার চুরি, রেখে গেল মোবাইল নম্বর লেখা চিরকুট লালপুরে পৃথক অভিযানে জরিমানা ১ লাখ টাকা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছোট্ট রুহি, হৃদয়ে ছিদ্র ও মস্তিষ্কে টিউমার—বাঁচতে চায় সে

পঞ্চগড়ে শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৯:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

বোদায় বিদ্যালয় ঘেরাও, প্রধান শিক্ষককে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ রেখে পুলিশের হাতে তুলে দেয় জনতা

পঞ্চগড়ের বোদায় তৃতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার সকালে উপজেলার বনগ্রাম বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমান।

শিশুটির পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ঘটনার দিন সকালে বৃষ্টির কারণে বিদ্যালয়ে উপস্থিতি কম থাকার সুযোগে অভিযুক্ত শিক্ষক ওই শিক্ষার্থীকে দোতলায় ডেকে নেন এবং সেখানে তার সঙ্গে অশোভন আচরণ করেন। পরে শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত শিক্ষককে একটি কক্ষে টেবিলের নিচে লুকিয়ে থাকতে দেখেন। এ সময় উত্তেজিত জনতা তাকে অবরুদ্ধ করে রাখে এবং বিদ্যালয় ঘেরাও করে।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয়।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছিল, তবে সে সময় কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

আপডেট সময় : ০৯:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬