ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে পেট্রোল পাম্পে হামলার শিকার ইউএনও সিহালী উচ্চ বিদ্যালয়ের অপরিচ্ছন্নতা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দাওকান্দি কলেজে অধ্যক্ষ ও কথিত শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সিংড়ায় ভিজিডি চাল বিক্রির প্রমাণ: প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী অঞ্চলে বোরো ধান কাটা শুরু, শ্রমিক সংকটে বিপাকে কৃষকরা মান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা বিতরণ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট: পঞ্চগড়ে যুবক আটক পঞ্চগড়ে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ: চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় নতুন ১০ জন ভর্তি, চিকিৎসাধীন ১৪৪ জন—মোট মৃত্যু ৫৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সাসপেক্টেড হামে নতুন করে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চারজন রোগী। বর্তমানে হাসপাতালে সাসপেক্টেড হামে চিকিৎসাধীন রয়েছেন ১৪৪ জন।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি সময়ে এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৬ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০ জন সাসপেক্টেড হাম রোগী ভর্তি হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬