ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

দাওকান্দি কলেজে অধ্যক্ষ ও কথিত শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ২১৯ বার পড়া হয়েছে

collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দাওকান্দি কলেজে অধ্যক্ষ ও কথিত শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অভিযোগে উত্তপ্ত দুর্গাপুর, ঘটনার সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি স্থানীয়দের

রাজশাহীর দুর্গাপুরে বহুল আলোচিত দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের কথিত উশৃঙ্খল শিক্ষিকা আলেয়া খাতুন হিরা এবং অযোগ্য অধ্যক্ষ ড. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বিচার ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে কলেজের সামনে স্থানীয় এলাকাবাসী ও স্থানীয় বিএনপির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে স্থানীয় তিন শতাধিক মানুষ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কলেজে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বিএনপির কয়েকজন নেতাকর্মীর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে এবং ঘটনার খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল হান্নান বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাই। একটি ঘটনার খণ্ডিত অংশ ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে সত্য গোপনের চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

কৃষকদলের সদস্য সচিব একে.এম. মোহাইমিনুল রহমান রেন্টু বলেন, স্থানীয় কৃষকদল নেতা জয়নাল, সাহাদ, আফাজসহ বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, যা দুঃখজনক।

স্থানীয় বিএনপি নেতা মেহেদী হাসান বলেন, স্থানীয় বিএনপি নেতা আকবরের বহিষ্কারাদেশ প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

বক্তারা দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রাজ্জাক ও কথিত শিক্ষিকা আলেয়া খাতুন হিরার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপকর্মের অভিযোগ তুলে তাদের বিচার ও অপসারণের দাবি জানান।

উল্লেখ্য, এর আগে ওই কলেজে নারী শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগকে কেন্দ্র করে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। ওই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দাওকান্দি কলেজে অধ্যক্ষ ও কথিত শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ১১:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬