লালপুরে ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

লালপুরে ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার
নিজ বাড়ি থেকে আটক; অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাদণ্ডও রয়েছে
নাটোরের লালপুরে পূর্বের একটি মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আবু তালেব (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আবু তালেব উপজেলার পোকন্দা গ্রামের মোহাম্মদ আব্দুল মজিদের ছেলে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে লালপুর থানার অন্তর্গত পোকন্দা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আবু তালেব পূর্বের একটি মাদক আইনের মামলায় বিজ্ঞ আদালতে ২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. সবুজ আলী এবং এএসআই (নিরস্ত্র) মো. রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।



















