ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আরএমপিতে পাঁচ ওসিসহ ১১ পুলিশ কর্মকর্তা বদলি

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরএমপিতে পাঁচ ওসিসহ ১১ পুলিশ কর্মকর্তা বদলি

নিয়মিত বদলির অংশ হিসেবে বিভিন্ন থানায় রদবদল

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঁচজন থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ মোট ১১ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে এ রদবদল করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি কার্যকর করা হয়।

আদেশ অনুযায়ী, বেলপুকুর থানার ওসি মো. আরজুনকে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। শাহমখদুম থানার ওসি ফারুক হোসেনকে বেলপুকুর থানার ওসি, দামকুড়া থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে পুলিশ ট্রেনিং স্কুলের পরিদর্শক, মতিহার থানার ওসি আবুল কালাম আজাদকে রাজপাড়া থানার ওসি এবং রাজপাড়া থানার ওসি মোহাম্মদ গোলাম কবিরকে মতিহার থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া গোয়েন্দা শাখা (ডিবি)র পরিদর্শক কবির হোসেনকে শাহমখদুম থানার ওসি এবং দামকুড়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলমকে একই থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বেলপুকুর থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলমকে কর্ণহার থানায়, রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীমকে শাহমখদুম থানায়, শাহমখদুম থানার পরিদর্শক (তদন্ত) এমএম আবু জাফরকে রাজপাড়া থানায় এবং কর্ণহার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ মন্ডলকে বেলপুকুর থানায় একই পদে বদলি করা হয়েছে।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, এটি একটি নিয়মিত বদলি। আরএমপির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার স্বার্থেই প্রয়োজন অনুযায়ী কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আরএমপিতে পাঁচ ওসিসহ ১১ পুলিশ কর্মকর্তা বদলি

আপডেট সময় : ১০:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬