ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেধাতালিকায় প্রথম হয়েও নিয়োগপত্র পাননি ঢাবির সাবেক শিক্ষার্থী জুয়েল রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১৫ পদক শিবগঞ্জ সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আটক ১ ভোলাহাটে ছেলের ছু/রিকাঘা/তে সৎ মা নিহত রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯ বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ দপ্তরে জনবল সংকট, ব্যাহত সেবা আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বাউয়েট শিক্ষার্থীর ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ পুরস্কার পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, প্রধান ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে অভিযোগ

লালপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃ/ত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ২৬৫ বার পড়া হয়েছে

collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃ/ত্যু

কাজ করার সময় অসাবধানতাবশত দোতলা থেকে পড়ে আহত, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

নাটোরের লালপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শামীম সরকার (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার নওপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম সরকারের (২৬) পিতা মো. মোস্তাফিজুর রহমান। তিনি লালপুর উপজেলার নাগশোষা গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২ টা ৪০ মিনিটের দিকে উপজেলার নওপাড়া গ্রামের জনৈক জালাল উদ্দিনের বাড়িতে নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত তিনি দোতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টা ১০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে থানা পুলিশ। পরে পরিবারের কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় এবং আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃ/ত্যু

আপডেট সময় : ১২:৩৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬