ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে সাংবাদিকদের মামলা প্রত্যাহার ও ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় ভর্তি ২০, ছাড়পত্র ৫; রামেকে হাম-সাসপেক্টেড শিশু ভর্তি বেড়ে ১৩৮

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম-সাসপেক্টেড হয়ে ভর্তি হয়েছে ২০ জন শিশু। নতুন ও পুরোনো রোগী মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ১৩৮ জন শিশু।

সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শঙ্কর কে বিশ্বাস গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম-সাসপেক্টেড হয়ে ভর্তি হয়েছে ২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ জন রোগী। ফলে নতুন ও পুরোনো সব মিলিয়ে বর্তমানে রামেকে হাম-সাসপেক্টেড শিশু ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮ জনে।

ডা. শঙ্কর কে বিশ্বাস আরও বলেন, এ পর্যন্ত হাম-সাসপেক্টেড হয়ে মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। তবে এসব মৃত্যুর মধ্যে কতজন পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

তিনি বলেন, গতকালের তুলনায় রোববার রোগী ভর্তির চাপ বেশি ছিল। রোগীর চাপ আরও বাড়লে পুরো একটি শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য সচিবের নির্দেশনায় রাজশাহীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আইসিইউতে থাকা হাম আক্রান্ত শিশুদের স্থানান্তরের উদ্যোগও নেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু রোগীর চাপ বাড়তে থাকায় চিকিৎসা ব্যবস্থাপনা, আইসোলেশন ও নিবিড় পরিচর্যা সেবা সম্প্রসারণে হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্ত, পৃথকীকরণ এবং চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬