ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি

বাগাতিপাড়ায় একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প ১৯ মার্চ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৩৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৫১২ বার পড়া হয়েছে

Collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প ১৯ মার্চ

বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে চিকিৎসা সেবা, রোগী দেখার ফি মাত্র ৫০ টাকা

নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ জনগণের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছেন একই পরিবারের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক। এ উপলক্ষে উপজেলার বাজিতপুরে একটি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১৯ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম রাব্বানী এবং বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সুজাউদৌলা।

এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা হলেন—
ডা. মোঃ আতিকুল ইসলাম – নবজাতক ও শিশু বিশেষজ্ঞ (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য, এফসিপিএস-শিশু, এমডি-শিশু)।

ডা. মোঃ আশিকুল ইসলাম – বাত-ব্যথা ও রিহ্যাবিলিটেশন মেডিসিন বিশেষজ্ঞ (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য, এমডি, এফআইপিএম-ইন্ডিয়া, ইন্টারভেনশনাল ট্রেনিং-ইন্ডিয়া, এমএনপিএম মেম্বার-আমেরিকা, এএএনইএম মেম্বার-আমেরিকা, সহকারী অধ্যাপক, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ)।

ডা. আলেয়া ফেরদৌস মুন্নী – ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য, এমডি-এন্ডোক্রাইনোলজি, সিসিডি-বারডেম, অ্যাডভান্স ট্রেনিং ইন এন্ডোক্রাইনোলজি, ইউএসএ)।

ক্যাম্পে শিশু রোগ, বাত-ব্যথা, শারীরিক পুনর্বাসন, ডায়াবেটিস, থাইরয়েড ও বিভিন্ন হরমোনজনিত সমস্যার চিকিৎসা সেবা প্রদান করা হবে।

চিকিৎসকদের মধ্যে ডা. মোঃ আতিকুল ইসলাম বড় ভাই, ডা. মোঃ আশিকুল ইসলাম ছোট ভাই এবং ডা. আলেয়া ফেরদৌস মুন্নী তার সহধর্মিণী। ডা. আতিকুল ইসলাম ও ডা. আশিকুল ইসলাম উভয়েই বাগাতিপাড়া উপজেলার সন্তান।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছে এলাকার সর্বসাধারণ। আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে মেসার্স সানজিদা ফার্মেসী, বাজিতপুর স্কুল মোড়, বাগাতিপাড়া, নাটোর।

স্থানীয় একটি মাদ্রাসার উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার উদ্দেশ্যে রোগী দেখার ফি মাত্র ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্যসেবা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭২৩-৮৩৭৩৩০ নম্বরে।

আয়োজকরা জানিয়েছেন, গ্রামীণ জনগণের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা এলাকার সকলকে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প ১৯ মার্চ

আপডেট সময় : ১১:৩৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬