ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি

মান্দায় কুসুম্বা শাহী মসজিদে ‘ইসলামের আলো’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ২৩৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় কুসুম্বা শাহী মসজিদে ‘ইসলামের আলো’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

হামদ-নাত, কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত ও আজান প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ প্রাঙ্গণে পবিত্র মাহে রমজান উপলক্ষে “ইসলামের আলো” শিরোনামে বিভিন্ন ধর্মীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে কুসুম্বা শাহী মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।

রমজান উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় হামদ-নাত, পবিত্র কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত ও আজান পরিবেশনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোকলেসুর রহমান মকে, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, কুসুম্বা শাহী মসজিদের ইমাম মাওলানা মোস্তফা আল আমিন, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন এবং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেসুর রহমান কামরুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় মুসল্লিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কুসুম্বা শাহী মসজিদের ইমাম মাওলানা মোস্তফা আল আমিন।

পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় কুসুম্বা শাহী মসজিদে ‘ইসলামের আলো’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

আপডেট সময় : ০৫:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬