ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, পানি-জুস বিতরণ ও বিশ্রাম ছাউনি চালু বাগাতিপাড়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক দুই, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা বাউয়েটে কম্পিউটার সোসাইটির প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ‘ইমো হ্যাকার’ সাগর স্বস্ত্রীক গ্রেফতার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় অ’জ্ঞাত যুবকের মৃ’ত্যু লালপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪, মোবাইল কোর্টে কারাদণ্ড লালপুরে গ্রাম পুলিশের গলায় ফাঁ/স দিয়ে আ/ত্মহ/ত্যা, অপমৃত্যু মামলা রুজু তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়মের অভিযোগ, স্বর্ণজয়ী লুবাবার ক্যারিয়ার হুমকিতে নাটোরে ফ্রেন্ডস ক্লাব রক্ষার দাবিতে মানববন্ধন

মোহনপুরে নিহত জামায়াতকর্মী আলাউদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ১৫৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে নিহত জামায়াতকর্মী আলাউদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি, না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রাজশাহীর মোহনপুর উপজেলা-এর কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামে নিহত মো. আলাউদ্দিন-এর আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সাঁকোয়া মসজিদের সামনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ঈদের নামাজে ইমাম নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত আলাউদ্দিন হত্যাকাণ্ডে জড়িত মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তারা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে মোহনপুর সদর ও কেশরহাট এলাকায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ৭ মার্চ রাতে ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিরোধের জেরে সাঁকোয়া গ্রামে হামলার শিকার হন আলাউদ্দিন। পরে তিনি মারা যান। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

অনুষ্ঠানে কেশরহাট পৌরসভা জামায়াতের আমির আব্দুল জলিলের সভাপতিত্বে ও সেক্রেটারি মোখলেসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল খালেক।

এছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর জামায়াতের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ ও সূরা সদস্য মাওলানা এফএম ইসমাইল আলম আল হাসানী, মোহনপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুর মৃধা, সহ-সেক্রেটারি শাহজামাল, নায়েবে আমির হাসান আলী এবং নিহত আলাউদ্দিনের ছেলে ইমরান আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে নিহত জামায়াতকর্মী আলাউদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৩:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬