ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

নলডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম জাহিদ

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ২৭৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম জাহিদ

বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা, পৌরবাসীর দোয়া ও সমর্থন চাইলেন

নাটোরের নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সমাজসেবক ও বিএনপি নেতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস. এম. জাহিদুল ইসলাম (জাহিদ)। তিনি ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন এবং পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার প্রতিষ্ঠান প্রপান ফিলিং স্টেশনের নিজস্ব অর্থায়নে প্রতি বছর শত শত দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ, অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী প্রদান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এসব কর্মকাণ্ডের ফলে নলডাঙ্গা উপজেলা ও পৌর এলাকার সাধারণ মানুষের মাঝে তার একটি ইতিবাচক ব্যক্তিগত ভাবমূর্তি তৈরি হয়েছে বলে স্থানীয়রা মনে করেন। অনেকেই মনে করছেন, তিনি প্রার্থী হলে আগামী পৌর নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারেন।

জানা গেছে, ছাত্রজীবন থেকেই অ্যাডভোকেট জাহিদুল ইসলাম বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ছাত্রদলের সঙ্গে সক্রিয়ভাবে রাজনীতি করেছেন এবং ঢাকা কলেজ ছাত্রদল শাখার সক্রিয় সদস্য ছিলেন। পরবর্তীতে যুবদলের রাজনীতিতেও যুক্ত ছিলেন। বর্তমানে তিনি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন (২০২২ সাল থেকে অদ্যাবধি)।

স্থানীয়দের মতে, একজন শিক্ষিত, সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে দলমত নির্বিশেষে নলডাঙ্গা পৌরবাসীর কাছে তার ব্যাপক পরিচিতি রয়েছে। অনেকেই তাকে একজন সম্ভাবনাময় ও জনপ্রিয় প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।

অ্যাডভোকেট জাহিদুল ইসলাম বলেন, তার পিতা রেলওয়েতে চাকরিরত অবস্থায় জাতীয়তাবাদী শ্রমিক দলের সক্রিয় সদস্য ছিলেন। পিতার রাজনৈতিক আদর্শ থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির প্রতি অনুপ্রাণিত হয়েছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে যুক্ত হন।

তিনি বলেন, ঢাকায় পড়াশোনা ও অবস্থানকালে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং এখনো নিষ্ঠার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

আসন্ন পৌর নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করে তিনি বলেন, দল যদি তাকে মনোনয়ন দেয়, তাহলে তিনি মেয়র পদে নির্বাচন করবেন। নির্বাচিত হলে পৌরবাসীকে সঙ্গে নিয়ে শিক্ষা বিস্তার, মাদকমুক্ত সমাজ গঠন, শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণ, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং সবার সমঅধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।

তিনি আরও বলেন, নলডাঙ্গা পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবেন। ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই উল্লেখ করে তিনি বলেন, জীবনের শেষ সময় পর্যন্ত নলডাঙ্গা পৌরবাসীর জন্য কিছু করে যেতে চান। এ জন্য তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম জাহিদ

আপডেট সময় : ০৫:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬