মান্দায় তেঁতুলিয়া ইউনিয়ন শ্রমিকদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে

মান্দায় তেঁতুলিয়া ইউনিয়ন শ্রমিকদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পানিয়াল ডিগ্রি কলেজ মাঠে আয়োজন; প্রধান অতিথি এমপি ডা. ইকরামুল বারী টিপু
নওগাঁর মান্দা উপজেলা-য় তেঁতুলিয়া ইউনিয়ন শ্রমিকদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) তেঁতুলিয়া ইউনিয়নের পানিয়াল ডিগ্রি কলেজ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় এবং ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আয়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম এবং উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল। এছাড়াও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।



















