ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের মানুষকে শান্তি ও উন্নয়ন উপহার দেবো — দুলু

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:০০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের মানুষকে শান্তি ও উন্নয়ন উপহার দেবো — দুলু

নির্বাচনে বিজয়ী হলে কর্মসংস্থান, গ্যাস সংযোগ ও আইনশৃঙ্খলাকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তিনি নাটোরের মানুষকে শান্তি ও উন্নয়ন উপহার দিতে চান।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট দুলু বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর আল্লাহ যদি আমাকে বিজয়ী করেন, তাহলে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে বেকার যুবক-যুবতী ও ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থান। নাটোরের প্রতিটি মানুষের ঘরে ঘরে গ্যাস সংযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবো।”

তিনি আরও বলেন, “শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা মানুষের সবচেয়ে বড় নিরাপত্তা। এই তিনটি খাতকে অগ্রাধিকার দিয়ে আমি নাটোরকে একটি শান্তিপূর্ণ ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রুহুল আমিন তালুকদার টগর, সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরের মানুষকে শান্তি ও উন্নয়ন উপহার দেবো — দুলু

আপডেট সময় : ০৮:০০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬