ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় গভীর রাতে বসতবাড়িতে আ/গু/ন, পু/ড়ে মারা গেল ৬ ছাগলের বাচ্চা মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে ১৬ বছরের সংরক্ষিত কপি রাজশাহী নগরীতে হাম-রুবেলা টিকা পাবে ৫৪ হাজার ১৪৪ শিশু, শুরু ২০ এপ্রিল রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২৪ শিশু ভর্তি নাটোরে সাবেক বিএনপি নেতার ওপর হা/ম/লা, অভিযুক্তদের বিচার দাবি রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি রাজশাহীতে শিশু আদিব হ/ত্যা মা’মলার আসামিদের গ্রে’প্তারের দাবিতে মানববন্ধন আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল জনবল সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ে অচল, বন্ধ ৪৩ ট্রেন ও ৬৭ স্টেশন

মোহনপুরে গণসংযোগে বিএনপি প্রার্থী মিলন, দিলেন নানা প্রতিশ্রুতি

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৭:২০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে গণসংযোগে বিএনপি প্রার্থী মিলন, দিলেন নানা প্রতিশ্রুতি

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ মানুষ, ধর্ম নিয়ে রাজনীতির সমালোচনা

আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের মতো রাজশাহী–৩ (পবা–মোহনপুর) আসনেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের কামারপাড়া এলাকা থেকে তিনি নির্বাচনী গণসংযোগ শুরু করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন।

গণসংযোগকালে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, মোহনপুরের সব শ্রেণি-পেশার মানুষ এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। তিনি অভিযোগ করেন, কিছু দল ধর্মীয় বিষয়কে নির্বাচনের সঙ্গে জড়িয়ে মানুষের অনুভূতি নিয়ে রাজনীতি করছে। তিনি বলেন, “কিছু দল নির্বাচন নিয়ে খেলা করেই ক্ষান্ত হয়নি, তারা মানুষের কাছে বেহেশতের টিকিট বিক্রি করছে। মানুষের ঈমান-আমান নিয়ে ছিনিমিনি খেলা করা বন্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হলে বাংলাদেশ একটি উন্নত ও মানবিক রাষ্ট্রে পরিণত হবে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেন মিলন। পাশাপাশি প্রাথমিক স্তর থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার কথাও জানান তিনি।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে বিএনপি প্রার্থী বলেন, মোহনপুরের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, পুরোহিত ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জন্য সম্মানজনক ভাতার ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। বেকারত্ব দূর করতে শিল্পকারখানা স্থাপন এবং কর্মমুখী শিক্ষার সুযোগ সৃষ্টি করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

গণসংযোগ চলাকালে বিভিন্ন ওয়ার্ডে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক প্রবীণ ব্যক্তি তাকে দোয়া করেন এবং ধানের শীষের পক্ষে সমর্থনের আশ্বাস দেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, বিএনপি আমলে নির্মিত অনেক রাস্তা পরবর্তীতে সংস্কারের নামে অবহেলা ও দুর্নীতির শিকার হয়েছে। নির্বাচিত হলে এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন অ্যাডভোকেট মিলন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুবুর আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবিদুল মালেক, সাধারণ সম্পাদক আনসার আলী মৃধা, কেশরহাট বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে গণসংযোগে বিএনপি প্রার্থী মিলন, দিলেন নানা প্রতিশ্রুতি

আপডেট সময় : ০৭:২০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬