ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযানে মাহিন্দ্র–ট্রাকসহ একাধিক অবৈধ যানবাহন আটক

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪১১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযানে মাহিন্দ্র–ট্রাকসহ একাধিক অবৈধ যানবাহন আটক

বালু পাচার ও বনসম্পদ রক্ষায় বিশেষ অভিযান, একাধিক মামলা দায়ের

শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অবৈধ বালু পাচার রোধ ও বনসম্পদ সুরক্ষায় ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের গজনী ও আশপাশের এলাকায় রাতব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে চলতি মাসে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ। এ সময় ফরেস্ট রেঞ্জার তহিদুল ইসলাম, ডেপুটি রেঞ্জার মোহাম্মদ আব্দুল করিম, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজসহ বন বিভাগের ফরেস্ট গার্ড ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে বালু বহনকারী ২টি মাহিন্দ্র, ৩টি ট্রলি এবং বন বিভাগের চলাচল পাশবিহীন লাকড়ি বোঝাই একটি ট্রাক আটক করা হয়। আটককৃত যানবাহনের মধ্যে ২টি মাহিন্দ্র ও একটি ট্রাকের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটক ৩টি ট্রলির বিরুদ্ধেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগেও একই এলাকায় অবৈধ বালু পাচারের দায়ে আরও ২টি মাহিন্দ্র আটক করে বন আইনে মামলা দায়ের করা হয়েছিল।

এ বিষয়ে সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ বলেন, “বন ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” তিনি আরও জানান, বনভূমি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন বিভাগ সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযানে মাহিন্দ্র–ট্রাকসহ একাধিক অবৈধ যানবাহন আটক

আপডেট সময় : ০২:২৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬