ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

নাসিরনগরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৪:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ২০০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাসিরনগরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

আধিপত্য বিস্তার নিয়ে পুরোনো বিরোধের জেরে সংঘর্ষ, আহত অন্তত ২০ জন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাওয়াতে অংশ নেওয়াকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে জিতু মিয়া (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরমণ্ডল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জিতু মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জিতু মিয়া ধরমণ্ডল গ্রামের আলাই মিয়ার ছেলে এবং ধরমণ্ডল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

পুলিশ জানায়, ধরমণ্ডল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিতু মিয়া ও রমজান মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অতীতেও তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঘটনার দিন গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে জিতু মিয়া অংশ নিলে এতে ক্ষুব্ধ হন রমজান মিয়ার অনুসারীরা। বিষয়টি নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় জিতু মিয়া গুরুতর আহত হন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, নিহতের মরদেহ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাসিরনগরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

আপডেট সময় : ০৪:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬