রাণীশংকৈলে নানা আয়োজনে সমাজসেবা দিবস উদযাপন
- আপডেট সময় : ০৫:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ২৪১ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে নানা আয়োজনে সমাজসেবা দিবস উদযাপন
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত, শ্রেষ্ঠ ইউনিয়ন কর্মী সম্মাননা প্রদান
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় “প্রযুক্তি ও কল্যাণে সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যে সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এডি আবুল হোসেন, সাবেক ওয়ারেন্ট অফিসার ও বাহবা সভাপতি শামসুদ্দিন, যুবসংঘের সভাপতি চাষী এনামুল হক, মাওলানা মাহাবুব আলম, মিলন কর্মকার এবং সমাজসেবা ভাতা ভোগী লুৎফর রহমান।
বক্তারা বলেন, সমাজের অসহায়, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে সমাজসেবার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা সম্ভব।
অনুষ্ঠানে সমাজসেবা কার্যক্রমে অবদানের জন্য শ্রেষ্ঠ ইউনিয়ন কর্মী হিসেবে হোসেন আলী ও নজরুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক দিলারা বেগম।




















