ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

হাদির হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০১:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ২০২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাদির হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ

তালাইমারী মোড়ে ইনকিলাব মঞ্চ ও রুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, যান চলাচলে বিঘ্ন

ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজশাহীর তালাইমারী মোড়ে এ কর্মসূচি শুরু করে রাজশাহী ইনকিলাব মঞ্চ ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর শিক্ষার্থীরা। এ সময় রাজশাহী মহানগর এনসিপির নেতাকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা বলেন, শহীদ ওসমান হাদি ইনসাফের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করছিলেন। তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে এবং হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে বলে তারা অভিযোগ করেন। তবে হত্যাকাণ্ডের এতদিন পরও জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি, যা প্রশাসনের ব্যর্থতারই প্রমাণ বলে দাবি করেন তারা।

আন্দোলনকারীরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। প্রয়োজনে সারাদিন রাজপথে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়।

অবরোধের ফলে মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক পুলিশ বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাদির হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০১:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫