ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল জনবল সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ে অচল, বন্ধ ৪৩ ট্রেন ও ৬৭ স্টেশন রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে লড়ছেন শরিফুল ইসলাম রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য আয়োজনে ঘুড়ি উৎসব নববর্ষে মানবিক উদ্যোগ: বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ লালপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃ/ত্যু স্বপ্ন নিয়ে প্রবাসে, ফিরল লাশ হয়ে-রাণীশংকৈলে সোহানের শেষযাত্রায় জনতার ঢল বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ২৫০ লালপুরে ১২০ ইয়াবা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক কৃষকের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি নওশাদ জমির

বাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাউয়েট, কাদিরাবাদ:
  • আপডেট সময় : ০৯:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৩২টি ইভেন্টে প্রাণবন্ত অংশগ্রহণ, পদক তালিকায় শীর্ষে সিএসই বিভাগ

নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে ‘বাউয়েট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কবুতর উড়ানো এবং উদ্বোধনী মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। এ সময় বাউয়েট বিএনসিসির একদল চৌকস ক্যাডেট প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।

ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ইইই বিভাগের শিক্ষার্থী তানভীর নেয়াজ ফাহিম এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী আনিকা তাসিন কারিমা মশাল প্রজ্জ্বলন করে মাঠ প্রদক্ষিণ করেন।

বিকেলে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণে দড়ি টানাটানি, ‘যেমন খুশি তেমন সাজো’সহ মোট ৩২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে ৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ পদক অর্জন করে পদক তালিকায় শীর্ষস্থান অধিকার করে সিএসই বিভাগ।

এবারের প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে যৌথভাবে রাকিব ও তানিম এবং মেয়েদের মধ্যে সেতু সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞাসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে ধারাভাষ্য প্রদান করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক বরকত উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী সৌরভ আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক দিল আফরিন মিম এবং শিক্ষার্থীদের মধ্যে আজমাঈন খান জিসান, ফারহান উল্লাস, অর্থী ইসলাম ইউসুবা ও রেজওয়ানা তাবাসসুম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬