ঢাকা ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন

শিশুসহ একাধিক আহত, আতঙ্কে জনজীবন; দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপদের আশঙ্কা

রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে একাধিক ব্যক্তি, বিশেষ করে শিশু, কুকুরের কামড়ে গুরুতর আহত হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। এই অবস্থায় জলাতঙ্ক প্রতিরোধে জরুরি ভিত্তিতে কুকুরকে ভ্যাকসিন প্রদানের দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে ‘নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি’, গোদাগাড়ী।

আবেদনে বলা হয়, পৌরসভা এলাকায় বেওয়ারিশ ও পাগলা কুকুরের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে। কুকুরের কামড়ে জলাতঙ্ক ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই দ্রুততম সময়ে প্রয়োজনীয় ভ্যাকসিন সরবরাহ ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সাম্প্রতিক কয়েকটি ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শ্রীমন্তপুর গ্রামে ফরহাদ হোসেন তিতুর তিন বছর বয়সী শিশু সন্তান আব্দুল্লাহ বাড়ির পাশে খেলতে গিয়ে একটি পাগলা কুকুরের আক্রমণের শিকার হয়। কুকুরটি শিশুটির নাকের একাংশের মাংস কামড়ে ছিঁড়ে ফেলে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই দিনে মোমিমুল (৫৮) নামের এক বৃদ্ধ কুকুরের আক্রমণে কপালে গুরুতর জখম হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার ক্ষতস্থানে একাধিক সেলাই দিতে হয়েছে। এছাড়া বুজরুকপাড়ার তাজকেরা বেগম বেবি (৩৫) নামের এক নারীও কুকুরের কামড়ে আহত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

এরপর ১৬ এপ্রিল বৃহস্পতিবার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর মসজিদের ইমাম শহিদুল ইসলাম ফজরের নামাজে যাওয়ার পথে একদল কুকুরের আক্রমণের শিকার হন। মোটরসাইকেলে থাকা অবস্থায় কুকুরগুলো লাফিয়ে উঠে তার মুখ ও বাম পায়ে কামড় দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. সালাহ উদ্দিন বিশ্বাস বলেন, “গোদাগাড়ীতে কুকুরের কামড়ে একের পর এক আহতের ঘটনা ঘটছে। এটি এখন জননিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা অবিলম্বে কুকুরদের ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছি।”

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং যেকোনো সময় জলাতঙ্ক মহামারি আকার ধারণ করতে পারে। তাই জনস্বার্থে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন

আপডেট সময় : ০৮:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬