ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অনিয়মের অভিযোগ বাউয়েটে সাইবার নিরাপত্তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সেমিনার অনুষ্ঠিত সাজেকের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে- এমপি ওয়াদুদ ভূঁইয়া নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই ভটভোটির চাপায় নারী নিহত, চালক আটক মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়):
  • আপডেট সময় : ০২:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৬৬১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

দুই শতাধিক অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিল পুলিশ নারী কল্যাণ সমিতি

শীতার্ত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পঞ্চগড় জেলা শাখা। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনটির উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় জেলা শহরের দুই শতাধিক অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পঞ্চগড় জেলা সভানেত্রী শাহিনুর আক্তার।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল, সেকেন্ড অফিসার কাইয়ুম আলীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

এসময় পুনাক পঞ্চগড় জেলা সভানেত্রী শাহিনুর আক্তার বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো পুলিশ নারী কল্যাণ সমিতির নিয়মিত কার্যক্রমের অংশ। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের সহযোগিতায় শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

December 21, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০২:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫