ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থী মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৩৪০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থী মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম। এ সময় পবা ও মোহনপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম উত্তোলন শেষে পিপি আলী আশরাফ মাসুম বলেন, “মনোনয়ন ফরম উত্তোলন সম্পন্ন করেছি। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ সবাই একটি নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমরা আশা করছি নির্বাচন যথাযথ সময়ে অনুষ্ঠিত হবে এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।”

এদিকে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ম্যানডেট বাস্তবায়ন জরুরি। তিনি ২০২২ সালেই এই ম্যানডেট ঘোষণা করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাবে।”

এদিকে শনিবার পর্যন্ত রাজশাহীর ছয়টি আসনের বিপরীতে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এদের মধ্যে চারজন বিএনপির দলীয় প্রার্থী, একজন জামায়াতে ইসলামীর প্রার্থী এবং চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থী মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

আপডেট সময় : ০২:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫