ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক এমপির ছেলে মিল্টন’র মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ১১৮৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক এমপির ছেলে মিল্টন’র

খাদে পড়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু: চিকিৎসক

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলমগীর কবির সরকার মিল্টন নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা নওশের আলী বাদশার ছেলে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকা ইউনিয়নের চিথলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে চিথলিয়া বাজারের দিকে যাওয়ার সময় গ্রামের একটি মেঠো সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ছোট খাদে পড়ে যায়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন একই এলাকার সেকেন্দারের ছেলে সান্টু।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে আলমগীর কবির সরকার মিল্টন সান্টুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চিথলিয়া বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে মাটির সরু রাস্তায় হঠাৎ নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম জানান, খাদে পড়ে যাওয়ার পর আলমগীর কবির সরকার মিল্টন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক শোক প্রকাশ করা হয়েছে।

December 13, 2025
বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক এমপির ছেলে মিল্টন’র মৃত্যু
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক এমপির ছেলে মিল্টন’র মৃত্যু

আপডেট সময় : ০২:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫