রাণীশংকৈলে ইএসডিও’র সাকসেস শেয়ারিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ইএসডিও’র সাকসেস শেয়ারিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
শিশু শিক্ষার্থী ও গেম চেঞ্জার প্রকল্পের সফলতা তুলে ধরা হয় অনুষ্ঠানে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী, ক্রীড়াবিদ, বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগী এবং জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণ গেম চেঞ্জার প্রকল্পের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইএসডিও এডুকো প্রকল্পের সাকসেস শেয়ারিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাণীশংকৈল পৌর শহরের ডিগ্রি কলেজ হলরুমে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর আয়োজনে এবং এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো)-এর সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সচিত্র প্রতিবেদন ডিজিটাল পর্দার মাধ্যমে উপস্থাপন করা হয়। এতে শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় অর্জিত সাফল্য তুলে ধরা হয়।
রাইহান আহাম্মেদ রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বসাক, সহকারী প্রভাষক সুকুমার মোদক, উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম, ইএসডিও এডুকো প্রকল্পের ফোকাল নির্মল মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিমান বসাক, এডুকো স্পনসরশিপ প্রকল্পের প্রজেক্ট অফিসার মোতাহার হোসেন এবং ইএসডিও এডুকো প্রকল্পের সমন্বয়কারী সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, শিশুদের প্রতিভা বিকাশ ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে ইএসডিও ও এডুকোর যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



















