ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ২ লাখ ছাড়াল

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৩৬১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ২ লাখ ছাড়াল

২০ নভেম্বর আবেদন শুরু; তিন ইউনিটে জমা পড়েছে ২ লাখ ৩ হাজারের বেশি আবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে ২০ নভেম্বর বেলা ১২টা থেকে। আবেদন গ্রহণের ১৫ দিন পার হতে না হতেই তিন ইউনিটে মোট আবেদন সংখ্যা ২ লাখ ৩ হাজার ৩৭৮-এ পৌঁছেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাবির আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম। তিনি বলেন, “৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এখন পর্যন্ত ‘এ’ ইউনিটে (মানবিক) ৮৫ হাজার ৭০০, ‘বি’ ইউনিটে (বাণিজ্য) ২১ হাজার ৭৭৩ এবং ‘সি’ ইউনিটে (বিজ্ঞান) ৯৫ হাজার ৯৩৫টি আবেদন জমা পড়েছে।”

এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে ‘সি’ ইউনিটের মাধ্যমে। ১৬ জানুয়ারি ‘সি’, ১৭ জানুয়ারি ‘এ’ এবং ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। পরীক্ষাগুলো দুই শিফটে নেওয়া হবে— সকাল ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা।

এ বছর ভর্তি পরীক্ষায় কোনো ‘সিলেকশন’ প্রক্রিয়া থাকছে না। দেশের ছয় বিভাগের (রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল) পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদন ফি—
‘এ’ (মানবিক): ১,৩২০ টাকা
‘বি’ (বাণিজ্য): ১,১০০ টাকা
‘সি’ (বিজ্ঞান): ১,৩২০ টাকা
(১০% সার্ভিস চার্জসহ)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ২ লাখ ছাড়াল

আপডেট সময় : ০৩:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫