ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রেপ্তার গোদাগাড়ীতে মোটরসাইকেলে লুকানো ২২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় মে দিবসে শ্রমিক দলের র‌্যালী ও পথসভা চারঘাটে রান্নাঘরের চুলার পাশে ৮০টির মতো বিষধর সাপ উদ্ধার বাগাতিপাড়ায় মে দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা বাগাতিপাড়ায় জুয়েলারি ব্যবসায়ীর ওপর হা’মলা, স্বর্ণালংকার ও টাকা লুট; আটক ১ গোদাগাড়ীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর মান্দায় গো’বর ফেলা নিয়ে বিরোধ, লা’ঠির আ/ঘাতে আহত ১ মহাদেবপুরে ইটভাটা মালিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ রাণীশংকৈলে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের উদ্বোধন

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৩টি বাড়ি পুড়ে ছাই

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৩টি বাড়ি পুড়ে ছাই

গ্যাসচুলা থেকে আগুনের সূত্রপাতের ধারণা; প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর-দিয়ার গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীর ধারণা, গ্যাসচুলা থেকেই আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা দ্রুত নলডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা মালামালসহ সবকিছুই ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা শাম্স মাহমুদ অভি, মোস্তাফিজুর রহমানসহ অনেকে জানান, দুলাল, হেলাল ও বেলাল নামে তিন ভাইয়ের বাড়িতে আগুন লাগে। আসবাবপত্রসহ তাদের সব মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।

collected

খবর পেয়ে নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে শীতবস্ত্র ও শুকনা খাবার প্রদান করেন এবং পরে নগদ আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৩টি বাড়ি পুড়ে ছাই

আপডেট সময় : ০৩:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫