ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৫ বছরেও নিজস্ব ভবন পায়নি পুঠিয়া পৌরসভা, ভাড়া ভবনেই চলছে কার্যক্রম অযত্ন-অবহেলায় হারিয়ে যাচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল আনোয়ারায় কেইপিজেডের বৃষ্টির ঢলে মেরিন একাডেমি সড়ক বিচ্ছিন্ন, তলিয়ে গেছে সিইউএফএল সড়ক তিন দিনের টানা বর্ষণে পানিতে ভাসছে চট্টগ্রাম, জনজীবন বিপর্যস্ত বাগাতিপাড়ায় খালের মাটি নিয়ে বিএনপির দুই নেতার দ্বন্দ্ব, মারধরের অভিযোগ বাগাতিপাড়ায় সাড়ে ২৪ লাখ টাকার ড্রেন প্রকল্প নিয়ে প্রশ্ন, সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ই-কার্ট সার্ভিস চালু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৩০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ই-কার্ট সার্ভিস চালু

শিক্ষার্থী–শিক্ষকদের সুলভ, পরিবেশবান্ধব যাতায়াতে নতুন উদ্যোগের সূচনা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের জন্য পরিবেশবান্ধব ও সুলভ যাতায়াত নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে ই-কার্ট সার্ভিস চালু করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবন-১ চত্বরে এক সরল আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এ সার্ভিসের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত ক্যাম্পাসে সুলভ পরিবহণের যে ঘাটতি ছিল, ই-কার্ট চালুর মাধ্যমে তা অনেকটাই পূরণ হলো। এতে শিক্ষার্থী ও সাধারণ যাতায়াতকারীদের দীর্ঘদিনের ভোগান্তিও কমবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এবং পরিবহণ প্রশাসক প্রফেসর মো. আব্দুর রাজ্জাক সরকার।

এ ছাড়াও রাকসুর সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রুয়া সভাপতি মো. রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক প্রফেসর মো. নিজাম উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর জে. এ. এম. সকিলউর রহমান, নির্বাহী সদস্য নূরুল ইসলাম বুলবুলসহ রুয়ার দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন (রুয়া)–এর তত্ত্বাবধানে ই-কার্ট সার্ভিসটি পরিচালিত হবে। প্রথম পর্যায়ে পাঁচটি ই-কার্ট চালু করা হয়েছে; অল্প সময়ের মধ্যেই আরও একটি যুক্ত হবে বলে জানানো হয়।

ই-কার্টগুলো বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, শহীদ সাকিব আনজুম (কাজলা) গেট ও শহীদ আলী রায়হান (বিনোদপুর) গেট থেকে বিভিন্ন আবাসিক হল ও একাডেমিক ভবনের নির্ধারিত রুটে চলাচল করবে। প্রতিটি যাত্রার ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ টাকা। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সাড়া অনুযায়ী শিগগিরই আরও কয়েকটি ই-কার্ট যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ই-কার্ট সার্ভিস চালু

আপডেট সময় : ০৩:৩০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫