বাগাতিপাড়ায় ডাক্তার ও রিপ্রেজেনটেটিভদের মাঝে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ডাক্তার ও রিপ্রেজেনটেটিভদের মাঝে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্টাফ বনাম উপজেলায় কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি (মডেল ফারিয়া) দের মাঝে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কাদিরাবাদ ক্যান্টনমেন্টের স্যাপার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
রোমাঞ্চকর এই প্রীতি ম্যাচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দলকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দল।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার (সিইও) রাফিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ড্রগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতি (BCDS) বাগাতিপাড়ার সভাপতি আনসার আলী মণ্ডল।

টুর্নামেন্টে সেরা বোলার নির্বাচিত হন ডাক্তার বেলাল উদ্দিন (কার্ডিওলজি), শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল।
সেরা খেলোয়াড় হন জুয়েল রানা (জিসকা ফার্মাসিটিক্যাল)।
সেরা ব্যাটসম্যান হিসেবে পুরস্কার অর্জন করেন ফরিদুজ্জামান (ড্রাগ ইন্টারন্যাশনাল)।
সভাপতির বক্তব্যে ডা. সৈকত মো. রেজওয়ানুল হক বলেন, “খেলা শুধু শরীরচর্চা নয়, এটি মনকে প্রফুল্ল রাখে, জীবনের পাঠশালা ও সফলতার সিঁড়ি। যারা খেলাধুলাকে ভালোবাসে তারা জীবনে কখনো হার মানে না। মেডিক্যাল–সম্পৃক্ত সকলের সঙ্গে একসাথে খেলতে পেরে ভালো লাগছে। আগামীতে ব্যাডমিন্টন, ভলিবলসহ অন্যান্য খেলার আয়োজন অব্যাহত থাকবে।”




















