ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ ৭৮ হাজার টাকার ভারতীয় শাড়ী-শাল জব্দ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৫:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ ৭৮ হাজার টাকার ভারতীয় শাড়ী-শাল জব্দ

লাহেরীপাড়া সীমান্তে ধামেরঘাট বিওপির বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় পাওয়া ১০৯ পিস পণ্য; নজরদারি আরও জোরদারের কথা জানিয়েছে বিজিবি

পঞ্চগড় সীমান্তে বিশেষ অভিযানে ৬ লাখ ৭৮ হাজার টাকা মূল্যমানের ভারতীয় শাড়ী ও শাল চাদর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ৫৬ বিজিবি।

এর আগে ভোরে পঞ্চগড়ের বোদা উপজেলার লাহেরীপাড়া সীমান্ত এলাকায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ধামেরঘাট বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযানে এসব মালামাল জব্দ করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা উপজেলার লাহেরীপাড়া মেইন পিলার ৭৭১ এর ১ নম্বর সাব-পিলার এলাকা থেকে প্রায় ১২০ গজ ভেতরে ধামেরঘাট বিওপির সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় ভারত থেকে আনা ১৯ পিস ভারতীয় শাড়ী এবং ৯০ পিস ভারতীয় শাল চাদর মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার টাকা।

৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ পণ্য ও মাদক প্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ ৭৮ হাজার টাকার ভারতীয় শাড়ী-শাল জব্দ

আপডেট সময় : ০৫:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫