রায়গঞ্জের হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:২৪:০২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৩৭৭ বার পড়া হয়েছে

রায়গঞ্জের হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিক্ষার্থীদের মানোন্নয়নে অভিভাবক-শিক্ষক সহযোগিতার আহ্বান
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় শিক্ষার্থীদের মেধা বিকাশ, উপস্থিতি বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাটপাঙ্গাসী ইসলামাবাদ সাইদিয়া দারুল উলুম মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ফলাফল ও চরিত্র গঠনে অভিভাবক এবং শিক্ষকের যৌথ ভূমিকা অপরিহার্য। অভিভাবকদের সন্তানদের নিয়মিত মাদ্রাসায় পাঠানো এবং বাড়িতে পড়াশোনায় মনোযোগী করে তোলার আহ্বান জানান তারা।
সমাবেশে স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে দেশের কল্যাণ, শিক্ষার্থীদের মঙ্গল ও মাদ্রাসার উন্নতি কামনায় দোয়া করা হয়।




















