ঢাকা ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

নাটোরে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ২৫৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ

নাটোর-১ আসনে মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ করে সমর্থকদের স্লোগান

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজনের সমর্থকরা লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র‌্যালি বের করেন। র‌্যালিটি মুহূর্তেই বিক্ষোভ মিছিলে রূপ নেয় এবং লালপুর ত্রিমোহনী চত্বরে পৌঁছে বাঘা–লালপুর–ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বসে পড়ে।

প্রায় দেড় ঘণ্টা ধরে তারা মহাসড়ক অবরোধ করে ফারজানা শারমিন পুতুলের প্রার্থীতা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকে। এতে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সন্ধ্যার দিকে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে যান।

বিক্ষোভে অংশ নেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল আক্তার এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী।

বিক্ষোভে বক্তারা বলেন, “নাটোর-১ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে ডা. ইয়াসির আরশাদ রাজনকেই মনোনয়ন দিতে হবে। মাঠে তাঁর গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক ভিত্তি মজবুত।” তারা অভিযোগ করেন, ফারজানা শারমিন পুতুলকে তৃণমূলের মতামতের বিরুদ্ধে মনোনয়ন দেওয়া হয়েছে।

বক্তারা আরও দাবি করেন, পুতুলের মনোনয়ন ঘোষণার পর ছাত্রদলের এক কর্মীকে মারধর ও রক্তাক্ত করা হয়েছে। তাদের মতে, ইয়াসির আরশাদ রাজন লালপুর-বাগাতিপাড়া আসনের ত্যাগী ও জনপ্রিয় নেতা, তাই কেন্দ্রীয় নেতৃত্বকে তাঁকেই পুনরায় মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নাটোর জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকেই তৃণমূল পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ

আপডেট সময় : ০২:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫