ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

মান্দায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৭০৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

সারের দাম বৃদ্ধি ও সিন্ডিকেটবিরোধী অভিযানের দাবি জানালেন বক্তারা

নওগাঁর মান্দায় সার ব্যবসায় সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মান্দা উপজেলা শাখা। সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে কমরেড হাফিজুর রহমানে সভাপতিত্বে এবং কমরেড ফয়েজুল ইসলানমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এসএম ফজলুর রহমান।

বক্তব্য দেন সিপিবি মান্দা উপজেলা শাখার সাবেক সভাপতি কমরেড মিশিত কুমার প্রামাণিক, সাবেক সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান, ক্ষেতমজুর সমিতি মান্দা শাখার সভাপতি কমরেড সেকেন্দার আলী, কৃষক আব্দুল কুদ্দুস ও জাহাঙ্গীর আলম।

বক্তারা অভিযোগ করেন, “সার বিক্রিতে সিন্ডিকেট তৈরি করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। এতে কৃষকরা চরম ভোগান্তিতে পড়েছে। অবিলম্বে এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

তারা আরও বলেন, “দেশের কৃষককে বাঁচাতে হলে কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। কৃষকই দেশের অর্থনীতির মেরুদণ্ড— তাদের স্বার্থে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।”
পরে একটি বিক্ষোভ মিছিল প্রসাদপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ১২:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫