ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

পঞ্চগড়ে আধুনিক সদর হাসপাতালের নবনির্মিত ভবন চালুতে জামায়াতের ১০ লাখ টাকা অনুদান

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ১১:৫৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে আধুনিক সদর হাসপাতালের নবনির্মিত ভবন চালুতে জামায়াতের ১০ লাখ টাকা অনুদান

জেলা প্রশাসকের হাতে অনুদানের চেক হস্তান্তর করলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে নির্মিত বহুতল ভবন দীর্ঘদিন বরাদ্দের অভাবে চালু না হওয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি তহবিল গঠন করা হয়। সেই তহবিলে এবার ১০ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সাবেত আলীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

অনুষ্ঠানে বক্তব্যে মাওলানা হালিম বলেন, “খাদ্য, শিক্ষা ও চিকিৎসা— এই মৌলিক বিষয়গুলোতে দলমতের বিভাজন থাকা ঠিক নয়। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ হাসপাতাল চালুর যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। আমাদের অনুদান মানবিক দায়িত্ববোধ থেকে দেওয়া হয়েছে, দলের প্রচারণার জন্য নয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ আমাদের গর্বের দেশ। দেশকে এগিয়ে নিতে দল-ধর্ম নির্বিশেষে সবার একযোগে কাজ করা উচিত। চিকিৎসা, শিক্ষা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই নাগরিক হিসেবে দায়িত্ব পালন করবো।”

চেক হস্তান্তর শেষে তিনি দলের নেতৃবৃন্দকে নিয়ে নতুন হাসপাতাল ভবন পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট অপরিহার্য। জাতীয় নির্বাচনের আগে গণভোট ও নির্বাচন- উভয়ই হতে হবে, একটি ছাড়া অন্যটি আমরা মেনে নেব না।”

তিনি আরও যোগ করেন, “কোন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের শত্রুতা নেই। আমরা ৮টি দল মিলে গণভোটসহ জাতীয় ইস্যুগুলোর দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন করছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, গণ অধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজার রহমান, জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আব্দুল হাই, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে আধুনিক সদর হাসপাতালের নবনির্মিত ভবন চালুতে জামায়াতের ১০ লাখ টাকা অনুদান

আপডেট সময় : ১১:৫৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫